নাট্যকর্মীদের প্রশিক্ষণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে সপ্তাহব্যাপী অভিনয় প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের আরও বক্তৃতা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, অভিনয়শিল্পী দ্বীপময় চৌধুরী ডিউক। প্রশিক্ষণে শহরের বিভিন্ন নাট্যসংগঠনের ৩৫ জন নাট্যকর্মী অংশ নিয়েছেন। উদ্বোধনী দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন সামিউন নাহার দোলা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।