প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম স্ত্রীর করা যৌতুকের মামলায় নাট্যনির্মাতা রায়হান খানকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চট্টগ্রাম-৩-এর বিচারক দিলীপ দেবনাথ আসামির অনুপস্থিতিতে এই রায় দেন।
বাদীর আইনজীবী উজ্জ্বল সরকার প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ১ অক্টোবর ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে নাট্যনির্মাতা রায়হান খানের বিরুদ্ধে মামলা করেন তাঁর প্রথম স্ত্রী চট্টগ্রাম নগরের হালিশহরের বাসিন্দা ফারহানা আফরোজ। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত গতকাল রায় দেন। তিনি বলেন, আসামি জামিনে গিয়ে পলাতক আছেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার দায়ে রায়হান খানকে তিন মাসের কারাদণ্ড দেন আদালত। রায়হান খান ২০০৫ সালের ৫ মে পারিবারিকভাবে ফারহানা আফরোজকে বিয়ে করেন।