প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কলকাতা ও বাংলাদেশের নাট্যজনদের অংশগ্রহণে নাটক মঞ্চায়নের মাধ্যমে ফরিদপুরে হয়ে গেল নাট্যমেলা ২০১৬। গত শুক্রবার রাতে ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন হল মঞ্চে নাটক দুটি মঞ্চায়ন হয়। ফরিদপুরের নাট্য সংগঠন ‘বাংলা থিয়েটার’ এ নাট্যমেলার আয়োজন করে। নাট্যমেলা উপলক্ষে ওই রাতে বাংলা থিয়েটারের নাট্যকর্মীরা পরিবেশন করেন ম. নিজাম রচিত ও নির্দেশিত নাটক কৃষ্টি। নাটকে বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরা হয়। ভারতের কলকাতা থেকে আসা নাট্যদল ‘এসো নাটক শিখি’র নাট্যকর্মীরা পরিবেশন করেন তাপস দাস রচিত ও নির্দেশিত নাটক দলছুট। কয়েক শ দর্শক-শ্রোতা নাটক দুটি উপভোগ করেন