নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে আয়োজিত ছয় দিনব্যাপী ‘অরিন্দম নাট্যোৎসব’ গতকাল বুধবার শেষ হয়েছে। চুয়াডাঙ্গার অরিন্দম সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠানটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করে। উৎসবে চুয়াডাঙ্গাসহ ঢাকা, খুলনা, যশোর ও দর্শনার ছয়টি সংগঠন নাট্যপরিবেশনা করে। উৎসবের উদ্বোধনী দিনে ২৪ অক্টোবর অরিন্দমের নিজস্ব প্রযোজনায় অহম তমসায় নাটকটি মঞ্চস্থ হয়। উৎসবের শেষ দিন গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীর নাটক গণি মিয়া একদিন মঞ্চস্থ করা হয়।