নাট্যোৎসব উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল মিলনায়তনে শুরু হয়েছে আট দিনব্যাপী একুশের চেতনায় নাট্যোৎসব। গতকাল শুক্রবার সন্ধ্যায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে এবং সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় এ উৎসব শুরু হয়। উৎসবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব সুনির্মল কুমার দেব। এ ছাড়া উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, নাট্যব্যক্তিত্ব আমানউল্লা খান ও মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি অনুপ কুমার দেবের সভাপতিত্বে পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত। উদ্বোধন শেষে লিটল থিয়েটার সিলেট মঞ্চায়ন করে মরমি সাধক রাধারমণ দত্ত পুরকায়স্থের জীবন অবলম্বনে রচিত নাটক ভাইবে রাধারমণ।