নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সাংসদ নাট্যোৎসব। মুক্তিযুদ্ধের চেতনায় সংস্কৃতির বিকাশে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবারই প্রথম এই উৎসবের আয়োজন করেছে। গত সোমবার প্রথম দিনে পদাতিক নাট্য সংসদ টিএসসির পরিবেশনায় নাটক কাল রাত্রি মঞ্চস্থ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।