নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাগাও নাটক, সাজাও দেশ’ স্লোগান নিয়ে নেত্রকোনায় আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ঢাকা বিভাগীয় নাট্যোৎসব শুরু হচ্ছে। শহরের ছোটবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হবে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদ ও ঢাকা বিভাগীয় কমিটি-১ এ উৎসবের আয়োজন করছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে শহরের অজহর রোড এলাকায় উদীচী জেলা সংসদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের সার্বিক কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।