প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নাটক সমাজ বদলের হাতিয়ার’—এই স্লোগান সামনে রেখে গতকাল রোববার টাঙ্গাইলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব। শতবর্ষ প্রাচীন করোনেশন ড্রামাটিক ক্লাব এই উৎসবের আয়োজন করে। গতকাল রোববার সন্ধ্যায় ক্লাবের নাট্যমঞ্চে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যাভিনেতা ও নাট্য নির্দেশক আতাউর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের পত্নী শাহীদা রহমান প্রমুখ। উৎসবে টাঙ্গাইল ও ঢাকার সাতটি দল সাতটি নাটক মঞ্চায়ন করবে।