প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত নাট্যজন নিহারেন্দু কর স্মরণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী নাট্যোৎসব গত শনিবার শেষ হয়েছে। শুক্রবার রাত আটটায় এ উৎসব শুরু হয়। উদীচী শিল্পীগোষ্ঠী ও প্রান্তিক থিয়েটার শ্রীমঙ্গল যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। এতে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের খ্যাতনামা নাট্য সংগঠন অংশ নেয়। নাটক পরিবেশন শেষে প্রতিটি সংগঠনকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। গত বছরের ৮ নভেম্বর সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।