প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে দৃষ্টিপাত নাট্য সংসদের ৩৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে তিন দিনব্যাপী নাট্যোৎসব গত শুক্রবার রাতে শেষ হয়েছে। গত বুধবার মৌলভীবাজার জনমিলন কেন্দ্রে এই উৎসব শুরু হয়। উৎসবের শেষ দিনে বন্দুকযুদ্ধ ও গাধার হাট নাটক মঞ্চস্থ করে ঢাকা নাট্যকেন্দ্র। সমাপনী দিনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৃষ্টিপাত নাট্য সংসদের সভাপতি আবদুল মতিন। উৎসব উদ্যাপন পর্ষদের সদস্যসচিব সৈয়দ মনসুর আহমদ ওরফে সুমেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের নাটকবিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী। গত বুধবার উৎসব শুরু হয়েছিল।