প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে একুশের চেতনায় সাত দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল মিলনায়তনে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে এ উৎসব শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম। উৎসবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব নিজামউদ্দিন লস্কর। সভাপতিত্ব করেন অনুপকুমার দেব।