নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আংআ আংনি আমানি খুস্কেখা নাম্মিকা’ (আমি আমার মায়ের ভাষাকে ভালোবাসি) স্লোগান সামনে নিয়ে শুরু হয়েছে সাত দিনব্যাপী নাট্যোৎসব। গতকাল বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। এরপর নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটক প্রদর্শিত হবে। উৎসবের সপ্তম ও সমাপনী দিন বুধবার মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক কিত্তনখোলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি