প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় শেষ হয়েছে তিন দিনব্যাপী নাট্যোৎসব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের উদ্যোগে আয়োজিত নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠান হয়। এনামুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।