নাতনির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কাউনের চর গ্রামে গত শনিবার অগ্নিদগ্ধ হয়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন ওই গ্রামের জরিনা বেগম (৫০) ও সাবিনা ইয়াসমিন (১০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত একটার দিকে ঝোড়ো হাওয়ার সময় ওই গ্রামের আফছার আলীর বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আফছারের ছয়টি টিনের ঘর পুড়ে যায়। এ সময় ঘুমন্ত অবস্থায় আফছারের স্ত্রী জরিনা ও নাতনি চতুর্থ শ্রেণীর ছাত্রী সাবিনা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ছাড়া অগ্নিদগ্ধ হয়ে চারটি গরু ও দুটি ছাগল মারা গেছে।
আফছারের দাবি, এ অগ্নিকাণ্ডে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।