নাতির লাশ দেখে নানার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাতি মারজান হোসেনের (৩) লাশ দেখে নানা আছিদ আলী (৭০) ‘আল্লাহ’ বলে চিৎকার দিয়ে ওঠেন। এরপর তিনিও মারা যান। গতকাল শনিবার সুনামগঞ্জের ছাতক উপজেলার সিদ্ধিরচর গ্রামে এ ঘটনা ঘটে।পারিবারিক সূত্রে জানা গেছে, মারজানদের বাড়ি উপজেলার পাইলগাঁও গ্রামে। ঈদ উপলক্ষে সে তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। গত শুক্রবার বিকেল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। গতকাল শনিবার সকালে বাড়ির পাশের একটি খালের পানিতে মারজানের লাশ ভেসে ওঠে। পরে লোকজন লাশ ডাঙায় তুলে আনে। ওই দৃশ্য দেখে আছিদ আলীও মারা যান লাশ দেখে মারজানের বাবা মইনুল হোসেনও অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানীয় কৈতক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ প্রথম আলোকে জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। জানাজা শেষে নানা ও নাতির মরদেহ দাফন করা হয়েছে।