বিএনপি নেতা নাদিম মোস্তফা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাবেক সাংসদ ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফাকে আটক করেছে র‍্যাব। রোববার ভোররাত চারটার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাঁকে আটক করা হয়।
নাদিম মোস্তফাকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১-এর আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রুম্মান মাহমুদ জানান, তাঁকে র‍্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে তাঁকে কেন আটক করা হয়েছে, এ ব্যাপারে র‍্যাবের ওই কর্মকর্তা কিছু জানাননি।