নাদিয়া খাতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবাহারা শিশু নাদিয়া খাতুন (৭) হৃদ্রোগে আক্রান্ত। এর আগে একবার মস্তিষ্কের রক্তক্ষরণও হয় তার। এতে শরীরের ডানপাশটা প্রায় অচল হয়ে গেছে। মা মোসাম্মাৎ মিনারা বেগম একটি পোশাক কারখানার কর্মী। সামান্য উপার্জিত অর্থ দিয়ে সংসারের খরচ মিটিয়ে মেয়ের চিকিৎসার ব্যয় মেটাতে পারছেন না তিনি। মেয়ের চিকিৎসার জন্য প্রতি মাসে খরচ প্রয়োজন ১০ হাজার টাকা। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, শিশুটিকে সুস্থ করে তুলতে দ্রুত অস্ত্রোপচার করা দরকার। এ জন্য ব্যয় হবে প্রায় চার লাখ টাকা। এ অবস্থায় মেয়েটির জীবন বাঁচাতে সমাজের হৃদয়বান ও বিত্তশালী ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন তার অসহায় মা। সাহায্য পাঠানোর ঠিকানা: মোসাম্মাৎ মিনারা বেগম, হিসাব নম্বর-২১৯১২, ইসলামী ব্যাংক, পল্লবী শাখা, মিরপুর, ঢাকা। বিজ্ঞপ্তি।