চট্টগ্রামের আগ্রাবাদ বালিকা উচ্চবিদ্যা-লয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাদিরা খানম। পড়াশোনায়ও বেশ ভালো। গত ডিসেম্বরে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু বাদ সাধে অসুস্থতা। বাবা আবুল হোসেন ও মা সাহিমা আক্তার তাকে নিয়ে যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, নাদিরা ক্যানসারে আক্রান্ত। যত দ্রুত সম্ভব তাকে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তাঁরা। এ জন্য প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন। চিকিৎসকদের কথা শুনে অসহায় হয়ে পড়েন নাদিরার বাবা-মা। প্রিয় সন্তানের চিকিৎসায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বাবা আর গৃহিণী মা কীভাবে এত টাকা জোগাড় করবেন? তাই মেয়ের চিকিৎসার জন্য সহায়তা চেয়ে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা। সাহায্য পাঠানোর ঠিকানা: আবুল হোসেন, হিসাব নম্বর ০০৪-১১৪৫৮৩-০০১, এইচএসবিসি ব্যাংক, আগ্রাবাদ শাখা, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।