নাদিরার ভরসা মানুষেরভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মইয়ের নিচটা ধরে আছেন মা নাদিরা বেগম (৩৯) আর ওপরে উঠে দড়িতে পোস্টার লাগাচ্ছে ১০ বছর বয়সী ছেলে স্বপ্নিল। মা-ছেলে যখন যেখানে যাচ্ছে, সেখানেই মানুষ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এ দৃশ্য রাজশাহী সিটি করপোরেশনের ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত আসন ৮)। নাদিরা নগরের রামচন্দ্রপুর এলাকায় থাকেন। সংসার চালানোর জন্য হাঁস-মুরগি প্রতিপালন ও কুটিরশিল্পের কাজ করেন। হাঁস-মুরগি আর দুটি রিকশা বিক্রি করে নির্বাচনে দাঁড়িয়েছেন। তিনি বিএ পাস। স্বামী আরেক বিয়ে করে তাঁকে ছেড়ে চলে গেছেন। এখন বাড়িঘর নেই। হলফনামায় দেখা যায়, তাঁর কোনো নগদ টাকাও নেই। একমাত্র ছেলেকে নিয়ে ভাইয়ের পরিত্যক্ত একটি ঘরে থাকেন। গত নির্বাচনেও নাদিরা বেগম নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন l প্রথম আলো