প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৪ সালের জুনে হরতাল চলাকালে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের অভিযোগে করা পৃথক তিনটি মামলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংসদ নুরুননবী চৌধুরী শাওন, আওয়ামী লীগের নেতা মির্জা আজমসহ সাতজনকে আদালত অব্যাহতি দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।২০০৪ সালের ৫ জুন হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কোতোয়ালি থানায় এবং ১২ জুন পল্টন থানায় পৃথক তিনটি মামলা করা হয়।কোতোয়ালি থানার মামলায় আসামিপক্ষ অব্যাহতি চেয়ে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম কাজী জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ আদেশ দেন। আর পল্টন থানার মামলায় ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান অব্যাহতির আদেশ দেন।