নানা অজুহাতে পুকুর ভরাট
ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের সামনেই ব্যক্তিমালিকানাধীন একটি পুকুর বালু ফেলে ভরাট করা হচ্ছে। নানা অজুহাতে ১০০ শতক আয়তনের পুকুরটির অর্ধেকের বেশি ইতিমধ্যে ভরাট করা হয়েছে। ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তর ও পৌর কর্তৃপক্ষ পুকুরের মালিকপক্ষকে লিখিত নোটিশ দিলেও তারা তা আমলে নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, খননযন্ত্র দিয়ে বালু তুলে লোহার পাইপের মাধ্যমে পুকুরে ফেলা হচ্ছে। পুকুরটির অর্ধেকের বেশি ভরাট হয়ে গেছে। স্থানীয় লোকজন জানান, শহরের পশ্চিম মেড্ডা এলাকার মরহুম কাজী ইব্রাহিমের ওয়ারিশরা এই পুকুরের মালিক। পুকুরের পশ্চিম পাড়ে তাঁর ১৭-১৮ জন ওয়ারিশের বসতবাড়ি। তাঁদের থাকার জায়গার সমস্যার কথা বলে পুকুরটি ভরাট করা হচ্ছে। ওই বাড়িতে গেলে কথা হয় পুকুর ভরাটকাজের তদারকিতে থাকা কাজী ইব্রাহিমের নাতি কাজী মহসিনের সঙ্গে। তিনি বলেন, পুকুরটি ভরাট করে পাড়ে থাকা মসজিদের উন্নয়ন এবং ঈদগাহ মাঠ তৈরি করা হবে। তাঁর দাবি, জনকল্যাণেই পুকুরটি ভরাট করা হচ্ছে।
এদিকে পুকুরটির ভরাটকাজ শুরু হওয়ার পরপরই ১২ জুন ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর পুকুরের মালিক মরহুম কাজী ইব্রাহিমের ছেলে কাজী ফারুক আহমেদকে লিখিত নোটিশ দেয়। ১৮ জুন ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্তৃপক্ষও ভরাটকাজ বন্ধ রাখতে নোটিশ দেয়। কিন্তু এসব নোটিশ মালিকপক্ষ আমলে নিচ্ছে না। পুকুরপাড়ের দোকানি আবদুস সাত্তার ও তাপস দেব বলেন, ‘এহন যেই গরম, সারা দিন কাজ কইরা বাড়িত গিয়া যদি দেখছি কারেন্ট নাই তাইলে আমরা পুকুরের ঘাটলায় আইয়া বইছি। কতক্ষণ বইয়া বাতাস খাইলে প্রাণটা জুড়াইয়া যাইত। তা ছাড়া এলাকার লোকজন গোসল এবং কাপড় ধোয়াসহ সব কাজই করত এই পুকুরে। এখন ভরাট কইরা ফালাইলে আমরা এসব কাজ করুম কই?’ জেলা সচেতন নাগরিক কমিটির নির্বাহী সদস্য আলী আকবর মজুমদার বলেন, ‘পুকুর ভরাট করে পরিবেশের বিপর্যয় ঘটানো ঠিক হচ্ছে না। এটা শহরবাসীর জন্য দুর্ভাগ্যজনক। এমনভাবে সব পুকুর ভরাট হয়ে গেলে শহরের ভবিষ্যৎ কী?’
পুকুরের ঠিক উত্তর পাড়েই ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের কার্যালয়। জলাধার সংরক্ষণ আইন ২০০০-এর ৩৬ ধারা অনুযায়ী, পুকুর ভরাট শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে পরিবেশ অধিদপ্তর পুকুরের মালিককে নোটিশ দেন। নোটিশে বলা হয়, ‘ভরাটের যাবতীয় কার্যক্রম বন্ধ রেখে ভরাটকৃত অংশের বালু অপসারণ করে পুকুরটি পূর্বাবস্থায় নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।’ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. ছায়েফ উল্যাহ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমরা নোটিশ করার পরও তারা ভরাটকাজ বন্ধ করেনি। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেবে।’
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন বলেন, ‘কোনোভাবেই পুকুর ভরাট করা যাবে না। ভরাটকাজ বন্ধ করার জন্য আমরা পুকুরের মালিককে নোটিশ পাঠিয়েছি।’
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নুর মোহামঞ্চদ মজুমদার বলেন, ‘পুকুর ব্যক্তিগত হলেও তা কেউ ভরাট করতে পারে না। আমি পরিবেশ অধিদপ্তরকে এ ব্যাপারে মামলা করতে বলে দিয়েছি।’:n:
�য�� �0Ԝ�����ন্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) নওশাদ ইসলাম বলেন, ‘সোনারগাঁ এলাকায় অবৈধ সংযোগ ছাড়াও বিতরণ লাইন বসানো হয়েছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত হচ্ছে, জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’
সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান বলেন, ‘একশ্রেণীর অসাধু ব্যক্তি রাতের আঁধারে পৌরসভার বিভিন্ন সড়ক কেটে অবৈধভাবে গ্যাসের পাইপলাইন বসাচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি। অবৈধ গ্যাস-সংযোগ যাঁরা নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হবে।’