নানা অনুষ্ঠানে পঞ্চগড়ে শরৎ পূর্ণিমা উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতা, গান আর সাহিত্য আড্ডার মাধ্যমে শরৎ পূর্ণিমাকে উদ্যাপন করল পঞ্চগড়ের সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান কারিগর। পঞ্চগড়ের তরুণ কবি, শিল্পী ও সাহিত্যিকেরা এ আসর জমিয়ে রেখেছিলেন গভীর রাত অবধি।
গত শুক্রবার সন্ধ্যায় শহরের মিঠাপুকুর এলাকায় কারিগরের কার্যালয়ে অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’ গানটির সমবেত উপস্থাপনার মধ্য দিয়ে। এরপর কবি শাহেদ সাফায়েতের সাহিত্য আলোচনা গভীর থেকে গভীরে প্রবেশ করে। রকার হায়দারের সঞ্চালনায় উপস্থিত কবি-সাহিত্যিকেরা সাহিত্য ও বর্তমান প্রেক্ষাপটের নানা জটিল প্রশ্ন হাজির করেন।