নানা আয়োজনে ২১ আগস্ট পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা স্মরণে কুড়িগ্রাম ও নীলফামারীতেও দিবসটি পালিত হয়েছে। আলোচনা সভা ও নিহতদের রুহের মাগফিরাত কামনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার দিবসটি পালিত হয়।
কুড়িগ্রামের ঘোষপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল সকালে এক শোকসভা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের নেতা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল। বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ জাফর আলীসহ আবদুল করিম প্রমুখ। পরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
নীলফামারীতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে একটি শোক র্যা লি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য জেলা আওয়ামী লীগ নেতা মমতাজুল হক, উপজেলা পর্যায়ের নেতা আবুজার রহমান প্রমুখ।