নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো

নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ‘আলোকিত ভূমি সম্প্রসারণে উদ্ভাসিত ডুয়েট ডে’ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল সোমবার কেক কেটে ও পায়রা উড়িয়ে উৎসবের শুরু হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল ভোরে পায়রা উড়িয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন। পরে উপাচার্যের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
বিকেল চারটায় শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক গণেশ চন্দ্র সাহার সভাপতিত্ব এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের যন্ত্র কৌশল অনুষদের ডিন মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।