নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বাস্থ্যসম্মত খাবারই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়’ স্লোগান সামনে রেখে গতকাল শনিবার দেশের নানা স্থানে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস।
আঞ্চলিক কার্যালয় ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা: জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে গতকাল সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গত আট বছরে গাইবান্ধা ডায়াবেটিক সমিতিতে প্রায় ১৪ হাজার রোগী চিকিৎসা নেন। রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। সুস্থ থাকতে ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের পাশাপাশি সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে।
পঞ্চগড়: দিবস উপলক্ষে গতকাল সকালে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি ও মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে পঞ্চগড়ের ডায়াবেটিস রোগী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কুড়িগ্রাম: গতকাল সকালে কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে ডায়াবেটিক হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন।