নানা আয়োজনে খুলনা দিবস পালিত
বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন এবং কেক কাটার মধ্য দিয়ে গতকাল সোমবার ১৩০তম খুলনা দিবস পালন করা হয়েছে। খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৮৮২ সালের এই দিনে (২৫ এপ্রিল) খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সাল থেকে আনুষ্ঠানিকভাবে খুলনা দিবস পালন করা হচ্ছে।সকালে সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক সার্কিট হাউস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন। পরে তাঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এখানে তিনি কেক কেটে দিবসের সূচনা করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার। এতে খুলনা বিভাগীয় কমিশনার মো. মসিউর রহমান, পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ ন আহম্মদ আলী বিশেষ অতিথি ছিলেন।