নানা আয়োজনে নার্স দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। এর মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কৃতী ও দক্ষ নার্সদের পুরস্কৃত করা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেককাটা, মিষ্টিমুখ ইত্যাদি। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দিবসটি উপলক্ষে বারডেমসহ ডায়াবেটিক সমিতির বিভিন্ন হাসপাতালে কর্মরত ১০ জন নার্সকে ‘মাহবুব-উজ-জামান পুরস্কার-২০১২’ প্রদান করে। সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বারডেম মিলনায়তনে অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কারের ক্রেস্ট, সনদপত্র ও ১০ হাজার করে নগদ টাকা তুলে দেন।