নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন l ছবি: প্রথম আলো
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন l ছবি: প্রথম আলো

নানা আয়োজনে গতকাল শুক্রবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এর আগে স্থানীয় সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ও উপাচার্য এম অহিদুজ্জামান পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ ইদ্রিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য এম অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মমিনুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ও মামুনুর রশীদ কিরণ। জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে আলোকসজ্জা করা হয়। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভবনগুলোতে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়।