নানা আয়োজনে বর্ষবরণ
সারা দেশে গত সোমবার মঙ্গল শোভাযাত্রা, আবৃত্তি, সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে।
ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে নগরের কাজীটোলা এলাকার বেসিকবেইজ স্কুল প্রাঙ্গণে শিশুসংগঠন ‘পাঠশালা’ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। বেলা সাড়ে তিনটার দিকে ঢাকঢোল বাজিয়ে অর্ধশতাধিক শিশু অনুষ্ঠানের উদ্বোধন করে। অনুষ্ঠানের একপর্যায়ে শিশুবিষয়ক পত্রিকা পাঠশালার মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন বাউলশিল্পী বশিরউদ্দিন সরকার ও শিল্পী শামীম আহমদ। এ ছাড়া সকাল সাতটার দিকে মীরের ময়দান এলাকার শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে ‘আনন্দলোক’ সিলেট আয়োজিত বর্ষবরণ উৎসবের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সাড়ে নয়টায় নগরের মিরাবাজার এলাকার মডেল হাইস্কুল প্রাঙ্গণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বর্ষবরণ উৎসবের উদ্বোধন করা হয়। সকালে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সমিঞ্চলিত নাট্য পরিষদ, সাংস্কৃতিক সংগঠন শ্রুতিসহ বিভিন্ন সংগঠন বর্ণাঢ্য আয়োজনে নববর্ষকে বরণ করে।
ময়মনসিংহ: সকাল সাড়ে আটটায় সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ময়মনসিংহে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। জয়নুল আবেদিন সংগ্রহশালার পাশে স্থায়ী বৈশাখী মঞ্চে দিনব্যাপী চলে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সকালে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য মোহীত উল আলম।
মৌলভীবাজার: বর্ষবরণ উদ্যাপন পরিষদ সকালে শহীদ মিনার প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। এ ছাড়া উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন মঙ্গল শোভাযাত্রা বের করে। বর্ষবরণ উদ্যাপন পরিষদের মঞ্চে দিনব্যাপী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। পাশাপাশি বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শহীদ মিনার প্রাঙ্গণে উদ্যাপন পরিষদ তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করে। পৌরসভা পৃথকভাবে পৌরসভার দক্ষিণ সড়কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সুনামগঞ্জ: সকালে শহরে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী মেলা হয়। এ ছাড়া শহরের পৌর ভবন চত্বরে উদীচী শিল্পীগোষ্ঠী, পৌর কলেজ প্রাঙ্গণে লোকদল শিল্পী গোষ্ঠী বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শেরপুর: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মোহামঞ্চদ জাকীর হোসেন সবাইকে শুভেচ্ছা জানান। পরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। সন্ধ্যায় শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ও শেরপুর পৌরসভার সহযোগিতায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান প্রধান অতিথি ছিলেন।
নেত্রকোনা: জেলা প্রশাসনের উদ্যোগে গত সোমবার দুই দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয় মোক্তারপাড়ার মুক্ত মঞ্চে। সকাল সাড়ে আটটায় সেখান থেকে সমিঞ্চলিত আনন্দ শোভাযাত্রা বের হয়। সাতপাই মেলা উদ্যাপন পরিষদের উদ্যোগে নেত্রকোনা সরকারি কলেজ মাঠে এবং মধুমাছি কচিকাঁচা মেলার উদ্যোগে মধুমাছি বিদ্যানিকেতন মাঠে মেলা বসে। এ ছাড়া বিভিন্ন সংগঠন চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে।
নিকলী (কিশোরগঞ্জ): ভোরে নিকলী জিসি পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে পান্তা ভাত ও ইলিশ মাছ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বৈশাখী মেলা। সকাল নয়টায় ওই উচ্চবিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ ছাড়া বিভিন্ন সংগঠন বভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।