নানা আয়োজনে বসন্তবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার খুলনা, বগুড়া, পঞ্চগড় ও ফরিদপুরে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া কবিতা আবৃত্তি, নাচ, গান পরিবেশন এবং আলোচনা সভারও আয়োজন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:খুলনা: বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার উদ্যোগে গতকাল নগরের শহীদ হাদিস পার্কে দিনব্যাপী উত্সব উদ্যাপন করা হয়। উত্সবে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থাসহ একাধিক সাংস্কৃতিক সংগঠনের দুই শতাধিক শিল্পী অংশ নেন।বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, লাল বাউল খেলাঘর, প্রতিনিধি সংস্কৃতি সংস্থা, শাপলা কুঁড়ি খেলাঘর, কিংবদন্তি খেলাঘর ও স্বরলিপি সংগীত একাডেমির শিল্পীরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।বগুড়া: বগুড়া সংশপ্তক থিয়েটার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। ঢাকঢোল আর নানা বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ টিটু মিলনায়তনের রোমেনা আফাজ মঞ্চে এসে শেষ হয়। সেখানে বসন্ত উত্সবের উদ্বোধন করা হয়। ঘুড়ি উড়িয়ে উত্সবের উদ্বোধন করেন কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার। পরে সংশপ্তক থিয়েটারের সহসভাপতি আবদুল্লাহ হেল কাফীর সভাপতিত্বে আলোচনা সভা হয়।