‘যেখানেই আছে মানব সমাজের অস্তিত্ব সেখানেই ফুটে ওঠে অদম্য দৃশ্যকলাশিল্প ভাবনার প্রকাশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্ব নাট্য দিবস। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজন করা হয়।
গতকাল সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহমঞ্চদ মিজানউদ্দিন কাগজের বিমান উড়িয়ে বিশ্ব নাট্য দিবসের উদ্বোধন করেন ও শোভাযাত্রায় অংশ নেন। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসজুড়ে তিনটি নাটক প্রদর্শন করেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাটক চণ্ডালিকা, মুনীর চৌধুরীর মর্মান্তিক, দ্বিজেন্দ্রলাল রায়ের সাজাহান মঞ্চায়ন করা হয়। এ ছাড়া লাঠিখেলা ও মাইম (মূকাভিনয়) প্রদর্শন করেন বিভাগের শিক্ষার্থীরা।
সন্ধ্যায় বিভাগের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মুক্ত আড্ডার আয়োজন করে বিভাগটি। এখানে সবাই বাংলাদেশের বর্তমান সংস্কৃতিচর্চায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অবস্থান নিয়ে মুক্ত আলোচনা করেন।