নানা আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যক্ষ্মামুক্ত দেশ গড়ি’—এ আহ্বানকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো গতকাল ফরিদপুর ফেনী ও কুমিল্লার দেবীদ্বারে নানা আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: জেলা শহরে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ও ডেমিয়েন ফাউন্ডেশন যৌথভাবে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। জেলা পরিষদের সম্মেলনকক্ষে এম এ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ।ফেনী: সকালে শহরের ট্রাংক রোডে ফেনী সদরে স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক ও নাটাবের আয়োজনে শোভাযাত্রা বের হয়। পরে ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে কাজী আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।দেবীদ্বার (কুমিল্লা): উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের যৌথ উদ্যোগে সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ বি এম আতিকুর রহমান বাশার, মো. আবদুল্লাহ আল-মামুন, আলী নূর মোহাম্মদ বশির, মোস্তাক আহমেদ প্রমুখ।