নানা আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যক্ষ্মামুক্ত দেশ গড়ি’—এ আহ্বানকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো গতকাল সিরাজগঞ্জ ও দিনাজপুর নানা আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফেনী: সকালে শহরের ট্রাংক রোডে ফেনী সদরে স্বাস্থ্য বিভাগ, ব্র্যাক ও নাটাবের আয়োজনে শোভাযাত্রা বের হয়। পরে ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে কাজী আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।সিরাজগঞ্জ: জেলা স্বাস্থ্য বিভাগ, নাটাব ও লেপ্রার যৌথ উদ্যোগে সকালে শোভাযাত্রা বের হয়। শেষে সিভিল সার্জন কার্যালয়ে সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন আবদুর রাজ্জাক আলম, সহকারী পুলিশ সুপার কানাইলাল সরকার, রেজাউল করিম তালুকদার, সামসুল হক, জাহাঙ্গীর আলম রতন প্রমুখ।দিনাজপুর: সিভিল সার্জন অফিস, ব্র্যাক ও নাটাব জেলা কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন মো. মনসুর আলী সরকার। তাহের উদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি মো. আবদুল ওয়াহেদ, এ এফ এম মোস্তফা সরকার বক্তব্য দেন। এর আগে সকালে সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।