নানা আয়োজনে মংলায় রুদ্রের জন্মদিন পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে পালিত হলো তারুণ্যের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহমঞ্চদ শহিদুল্লাহর ৫৬তম জন্মবার্ষিকী। গতকাল ১৬ অক্টোবর অকাল প্রয়াত এ কবির সঞ্চরণে কবির গ্রামের বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার মিঠাখালীতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে রুদ্র সঞ্চৃতি সংসদ।সকালে রুদ্র সঞ্চৃতি সংসদ চত্বর থেকে বের হওয়া প্রায় দুই হাজার মানুষের শোভাযাত্রা মিঠাখালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করে। সন্ধ্যায় অনুষ্ঠিত সঞ্চরণসভায় অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নূর আলম, মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর উল হিয়াস, রুদ্র স্মৃতি সংসদের উপদেষ্টা আফজাল হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন রুদ্র সংসদের সভাপতি সুমেল সারাফাত। অনুষ্ঠান পরিচালনা করেন সংসদের সম্পাদক আসাদুজ্জান।সভায় বক্তারা বলেন, রুদ্র ছিলেন আপসহীন যোদ্ধা। সমাজের সব বৈষম্য, অন্যায়ের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন রুদ্র তাঁর কবিতা, গান নিয়ে বেঁচে থাকবেন।