নানা আয়োজনে শহীদদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে গতকাল শনিবার যশোর, কুষ্টিয়া, রাজবাড়ী, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে গণহত্যা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, র্যা লি ও আলোক প্রজ্বালন। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গতকাল সন্ধ্যায় যশোর টাউন হল মাঠের স্বাধীনতা মঞ্চে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জোটের সভাপতি ডি এম শাহিদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ। বক্তব্য দেন জেলা প্রশাসক হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, জোটের জেলা সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মহিবুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়। পরে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা মুক্তিযুদ্ধের গান পরিবেশ করেন।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে বেলা ১১টায় র্যা লি বের হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে গিয়ে র্যা লিটি শেষ হয়। সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য হারুন উর রশিদ আসকারী। বক্তব্য দেন সহ-উপাচার্য শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেব প্রসাদ পাল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন প্রমুখ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ বিকেলে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। বক্তব্য দেন সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন নাহার চৌধুরী প্রমুখ।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল প্রমুখ।
একই সময়ে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ শহরে র্যা লি বের করে। পরে শহীদ রেজাউল চত্বরে শোকসভা অনুষ্ঠিত হয়। এতে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা।