নানা আয়োজনে শেখ হাসিনার ৬৫তম জন্মদিন পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মৃতিচারণা, আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ নানা আয়োজনে গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৫তম জন্মদিন পালিত হয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বঙ্গভবনে শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন।প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে। সভাপতির বক্তব্য দেন সৈয়দা সাজেদা চৌধুরী।সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও শেখ হাসিনার শিক্ষক রফিকুল ইসলাম, কলামিস্ট অধ্যাপক মুনতাসীর মামুন, প্রবীণ সাংবাদিক রাহাত খান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, ইউসুফ হোসেন হুমায়ুন, সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, জাসদের শরিফ নূরুল আম্বিয়া প্রমুখ বক্তব্য দেন।প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেনবাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে ১১ দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন। তিনি সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। সেখানে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে ২৪ সেপ্টেম্বর তিনি ভাষণ দেন। এই ভাষণে তিনি জনগণের ক্ষমতায়নভিত্তিক এক নতুন ‘শান্তি মডেল’ উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী তাঁর এই সফরে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে যোগদানের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আয়োজিত সন্ত্রাস দমন, সংক্রামক ব্যাধি, নারীর ক্ষমতায়ন ও খাদ্যনিরাপত্তাবিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। শেখ হাসিনা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারী ও শিশুর জীবনযাত্রার মানোন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাউথ সাউথ পুরস্কার লাভ করেন।