নানা আয়োজনে শেষ হলো চল্লিশ বছর পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে শেষ হলো চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের চল্লিশ বছর পূর্তি উৎসব। গতকাল শেষ দিনটি ছিল দারুণ উৎসবমুখর। দল বেঁধে আড্ডা, ছবি তোলায় ব্যস্ত ছিলেন ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থীরা।গতকাল শনিবার সকাল থেকেই ইনস্টিটিউট প্রাঙ্গণে জড়ো হতে থাকেন বর্তমান-পুরোনো শিক্ষার্থীরা। উৎসবের সমাপনী দিনের আয়োজনে ছিল সকালে স্মৃতিচারণা ও বিকেলে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় চলচ্চিত্র প্রদর্শন ও পুরোনো শিক্ষার্থীদের অংশগ্রহণে যাত্রা পরিবেশিত হয়। গত বৃহস্পতিবার তিন দিনব্যাপী উৎসব শুরু হয়। উৎসবের আয়োজন করে চট্টগ্রামে চারুকলার চল্লিশ বছর উদ্যাপন পরিষদ।