নানা আয়োজনে সারা দেশে জন্মাষ্টমী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, নামযজ্ঞ ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা গতকাল সোমবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উ ৎ সব উদ্যাপন করেছেন। এ উপলক্ষে বিভিন্ন জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নীলফামারী: এ উপলক্ষে নীলফামারী আনন্দময়ী কালীমন্দির ও বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটি নীলফামারী জেলা সকালে শহরে একটি শোভাযাত্রা বের করে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ডোমার শাখার উদ্যোগে উপজেলা শহরের বাটা মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। শেষে ডোমার হরিসভা মন্দির প্রাঙ্গণে নন্দ উ ৎ সব হয় এবং প্রসাদ বিতরণ করা হয়।জয়পুরহাট: জয়পুরহাট হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে জয়পুরহাট শহরে শিবমন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস।সিরাজগঞ্জ: সকালে শহরের ভাসানী কলেজের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আগে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য বিমল কুমার দাস।পটুয়াখালী: বেলা ১১টায় স্থানীয় হিন্দু সমাজ গৃহ থেকে শোভাযাত্রা শুরু হয়। উ ৎ সবের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. হাসিবুল আলম। ফরিদপুর: সকালে ফরিদপুরে দুই ভাগে অনুষ্ঠিত হয়েছে জন্মাষ্টমীর শোভাযাত্রা। শহরের নীলটুলি সর্বজনীন মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রায় নেতৃত্ব দেন শ্রমমন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেন। অপরদিকে গোয়ালচামট শ্রীঅঙ্গন থেকে শুরু হওয়া শোভাযাত্রার নেতৃত্ব দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিপুল ঘোষ।