প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার উদ্যাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর ছিল বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। কিন্তু ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তখন দিবসটি উদ্যাপন করা সম্ভব হয়নি। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দিবসটি উদ্যাপন করা হয়।এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন ও সহ-উপাচার্য মো. কামালউদ্দিন। এরপর উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) গিয়ে শোভাযাত্রা শেষ হয়।