নানা আয়োজনে ‘অমর একুশে’ উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে অস্থায়ী শহীদ মিনারে ছাত্র-শিক্ষকদের ফুল দেওয়া, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল: চুয়েট ক্যাম্পাসে প্রভাতফেরি, কবিতা আবৃত্তি, কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল, গ্রিন ফর পিসের আয়োজনে রক্তদান কর্মসূচি, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান, সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনির আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনালিখন প্রতিযোগিতা। চুয়েটের পশ্চিম গ্যালারিতে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন জ্যেষ্ঠ অধ্যাপক শ্যামল কান্তি বিশ্বাস, চুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন মো. তাজুল ইসলাম, পুরকৌশল অনুষদের ডিন মো. সাইফুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মোহাম্মদ রফিকুল আলম, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন মো. আবদুর রশীদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মু. সাক্বী কাওসার প্রমুখ।