নানা কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন (২৫ ডিসেম্বর) উদ্যাপনে নীলফামারীর সৈয়দপুরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। নতুন পোশাকে শুভেচ্ছা বিনিময় করবেন তাঁরা। বড়দিন উৎসবের জন্য গির্জা ও খ্রিষ্টান বাড়িগুলো আলোকসজ্জা করা হয়েছে। কেউ কেউ ফুল দিয়ে সাজিয়েছেন বাড়িঘর। গির্জার ভেতর ও বাইরে তৈরি করা হয়েছে যিশুর জন্ম ইতিহাসভিত্তিক ‘গোশালা’। মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। আয়োজন করা হয়েছে কেক কাটার এবং মিষ্টি বিতরণের। শহরের সাহেবপাড়ায় দুটি গির্জায় প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছে।