নানা কর্মসূচিতে কবি রুদ্রের মৃত্যুবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোংলায় তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত মঙ্গলবার কবির গ্রামের বাড়ি মিঠাখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেছে রুদ্র স্মৃতি সংসদ।
রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে বিকেলে সংসদ চত্বর থেকে শোভাযাত্রা নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ কবির কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাজার মসজিদে দোয়া ও ইফতার হয়।
সন্ধ্যায় স্মরণসভায় সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত। বক্তব্য দেন চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন, মোংলা কমিউনিস্ট পার্টির সাবেক সম্পাদক নাজমুল হক প্রমুখ। সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িকতার ছোবলে দেশ যখন ভীত-সন্ত্রস্ত, তখন রুদ্রকে আমাদের খুব প্রয়োজন ছিল। তিনি ছিলেন তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক। সমাজের সব বৈষম্য, সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন।