নানা কর্মসূচিতে ডা. ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ৬ সেপ্টেম্বর পালিত হয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ডা. মো. ইব্রাহিমের ২৩তম মৃত্যুবার্ষিকী। সমিতি দিনটিকে ‘সেবা দিবস’ হিসেবে পালন করে।দিবসটি উপলক্ষে গতকাল দুপুরে বারডেম মিলনায়তনে ইব্রাহিম স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জিল্লুর রহমান সিদ্দিকী। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যাপক শাহলা খাতুন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহসভাপতি অধ্যাপক এ আর খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, সদস্য হুমায়রা ইসলাম, বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার, বারডেমের সাবেক কর্মকর্তা শাহনে আরা কবির প্রমুখ।স্মরণসভার আগে নির্ধারিত ডায়াবেটিক রোগী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে মতবিনিময় ও প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। বাদ আসর বারডেম বহির্বিভাগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সমিতির আওতাভুক্ত প্রতিষ্ঠান ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে দিবসটি উপলক্ষে হূদেরাগীদের জন্য ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত হূদেরাগীরা বিনা মূল্যে কার্ডিয়াক মেডিসিন ও কার্ডিয়াক সার্জারি বিশেষজ্ঞদের পরামর্শ নেন। সকাল আটটা থেকে ১১টা পর্যন্ত জাতীয় জাদুঘর, ধানমন্ডির রবীন্দ্রসরোবরসহ বিভিন্ন স্থানে বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হয়। এদিকে সকাল আটটায় মরহুমের বনানীর কবর জিয়ারত ও পুষ্পস্তবকের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।দিবসটি উপলক্ষে সমিতির নিজস্ব প্রকাশনা কান্তির বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। ডা. মো. ইব্রাহিম ১৯৮৯ সালের এই দিনে হূদেরাগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।