নানা কর্মসূচিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সকালে জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের নেতৃত্বে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা হয়। সিভিল সার্জন আবদুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আফরোজা বেগম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম, সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, জেলা স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম প্রমুখ। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দিনব্যাপী বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
পঞ্চগড়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোর সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগ সিভিল সার্জনের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহর ঘুরে আবার সেখানে এসে শেষ হয়। সেখানে সিভিল সার্জন আবুল ফাত্তাহ মো. আহসান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস এম আবু হোরায়রা, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মোশারফ হোসেন, মনসুর আলম, পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার, আরডিআরএস বাংলাদেশের হাসিনা পারভীন প্রমুখ বক্তব্য দেন।
বিরামপুর (দিনাজপুর): সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে শহরে সকালে শোভাযাত্রা বের হয়। এতে জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. রুহুল আমিন অংশ নেন। পরে জেনারেল হাসপাতাল মিলনায়তনে সিভিল সার্জন অমলেন্দু বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আবু নছর মো. নুরুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎ মিস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স স্বাস্থ্য কর্মকর্তা রুবাইয়াত ফাতেমা। বিরামপুরে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। ওয়ার্ল্ড ভিশনের অর্থনৈতিক প্রকল্পের ম্যানেজার জেমস তপন মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা রোখসানা পারভীন। এ ছাড়া চিরিরবন্দর, বিরল, বীরগঞ্জসহ দিনাজপুরের ১৩টি উপজেলায় দিবসটি পালিত হয়েছে।