নানা কর্মসূচিতে সাক্ষরতা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম, দিনাজপুর, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক প্রমুখ।
জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে ওই সব কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা অংশ নেন।
বিরামপুর (দিনাজপুর): বিরামপুরে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনিরুজ্জামান আল মাসউদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবিরের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. রহিমের সভাপতিত্বে সভা হয়। সভায় সহকারী শিক্ষক মামুনুর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মনিরুজ্জামান।
সৈয়দপুর (নীলফামারী): গতকাল উপজেলা পরিষদের পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গি। বক্তব্য দেন শিক্ষক রোকসানা প্রধান, মাহাফুজুর রহমান, মমিনুর রহমান, সাংবাদিক ওমর ফারুক প্রমুখ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন অংশ নেন।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক ঘুরে স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেষ হয়। পরে মডেল বিদ্যালয় চত্বরে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ মো. ইয়াসিন আলী। প্রধান বক্তা ছিলেন সাবেক সাংসদ মো. ইমদাদুল হক।
আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
বদরগঞ্জ (রংপুর): উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল ১০টায় শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আবু তালেব সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল আলম প্রমুখ।