নানা দাবিতে বিলুপ্ত ছিটমহলবাসীর মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অভ্যন্তরে অবস্থিত বিলুপ্ত ১১১টি ছিটমহলে নতুন করে প্রতিষ্ঠিত স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে দ্রুত পাঠদানের অনুমতি ও মান্থলি পেমেন্ট অর্ডারভুক্ত (এমপিও) করার দাবিতে গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কের পাশে চৌরঙ্গী মোড়ে মানববন্ধন হয়েছে। ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের প্রায় তিন হাজার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নারী-পুরুষ ও শিশু অংশ নেন।
গতকাল বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের প্রায় তিন হাজার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নারী, পুরুষ শিশু অংশ নেন। মানববন্ধনে বিলুপ্ত ছিটমহলের নাগরিক সমন্বয় কমিটির নেতা মো. মইনুল হক, মফিজার রহমান, সিরাজুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম নুরুজ্জামান, সহসভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।