নানা দ্রব্য ঢুকিয়ে চিংড়ির ওজন বৃদ্ধি দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিঞ্জের মাধ্যমে বিভিন্ন দ্রব্য ঢুকিয়ে চিংড়ির ওজন বাড়ানোর সময় বাগেরহাট সদর উপজেলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল বুধবার ভোরে বারুইপাড়া ইউনিয়নের হাদেরহাট বাজারের সোমনাথ ফিস ডিপো থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই ফিস ডিপোর মালিক শ্যামচন্দ্র সরকার ও কর্মচারী মিহির কুমার দত্ত। তাঁদের বাড়ি ইউনিয়নের চিন্তারখোলা গ্রামে।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, বুধবার ভোরে ওই ডিপোতে সাবু ও বার্লি দিয়ে তৈরি করা জেলি-জাতীয় পদার্থ সিরিঞ্জের মাধ্যমে গলদা চিংড়ির শরীরে ঢুকিয়ে ওজন বাড়াচ্ছিলেন ওই দুই ব্যক্তি। খবর পেয়ে ওই সময় সেখানে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।