নানাবাড়িতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে আজ বুধবার সন্ধ্যায় পুকুরের পানিতে ডুবে নাদিয়া ও সাদিয়া নামের নয় বছরের দুই যমজ বোন মারা গেছে।

পারিবারিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ উপজেলার পোগলদিঘা ইউনিয়নের প্রসাদপুর গ্রামে মা-বাবার সঙ্গে বেড়াতে যায় দুই বোন। সবার অজান্তে খেলতে খেলতে দুই বোন বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে করে কোথাও তাদের পাওয়া যায়নি। পরে সন্ধ্যার দিকে পুকুরে দুই বোনের লাশ ভেসে ওঠে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাবা সেলিম মিয়া কাঁদতে কাঁদতে সাংবাদিকদের বলেন, ‘আমরা বাড়ির ভেতরে কথা বলছিলাম। সকলের অজান্তে মাইয়া দুইডা পানিতে পইরা গেছে। তোমরা আমার মাইয়া দুইডারে আইনা দেও?’
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।