নানা সমস্যার সমাধান চান কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষির নানা সমস্যা নিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলায় নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় কৃষকেরা।
গতকাল শনিবার উপজেলার ৫০ জন কিষান-কিষানি ইউএনও রফিকুল ইসলামের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সভায় কৃষকেরা জানান, ব্যবসায়ীরা ভেজাল সার, কীটনাশক এবং বীজ দিয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা করছেন। ব্যাংক থেকে কৃষিঋণ পেতে কৃষকদের হয়রানিসহ নানা সমস্যার শিকার হতে হচ্ছে।
সভায় ইউএনও রফিকুল ইসলাম বলেন, কৃষকের ন্যায্য দাবি ও সমস্যা সমাধানের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।