নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজদিখান উপজেলার শিকারপুর গ্রামে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছে বিকাশ (১১) নামের এক শিশু। পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে বিকাশ ও তার ভাই ইছামতী নদীতে গোসল করতে পানিতে নামে। গোসল শেষে বিকাশের ভাই উঠে গেলেও বিকাশ একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। পরে ওই দিন বিকেল থেকে সারা রাত খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে গতকাল সোমবার সকালে তার লাশ পানির নিচ থেকে উদ্ধার করে এলাকাবাসী। বিকাশ ঢাকার তাঁতীবাজার এলাকার ইস্ট বেঙ্গল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তার বাবার নাম উজ্জ্বল। ঢাকার তাঁতীবাজার এলাকার বাসিন্দা।